খুলনায় ‘অতিথি ডট কম’-এর বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, খুলনাপ্রযুক্তিনির্ভর আধুনিক পর্যটন সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে খু...
নিজস্ব প্রতিবেদক, খুলনাপ্রযুক্তিনির্ভর আধুনিক পর্যটন সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার
পাশাপাশি যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে খুলনায়
সফলভাবে সম্পন্ন হলো ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। ২২ আগস্ট (শনিবার) নগরীর শিববাড়ী মোড়ের খান টাওয়ারের সপ্তম
তলায় এক জাঁকজমকপূর্ণ আবহে এই বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আধুনিক অ্যাপস প্রযুক্তির
মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও ট্যুরিজম খাতের যুগোপযোগী উন্নয়ন ঘটিয়ে কিভাবে জাতীয় অর্থনৈতিক
সমৃদ্ধি অর্জন করা সম্ভব, তা নিয়ে অত্যন্ত তথ্যবহুল ও গঠনমূলক আলোচনা করা হয়।অনুষ্ঠানটির মূল উপস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন অতিথি
লিমিটেড এর জিএম (অপারেশন) লায়ন আলাউদ্দিন স্বপন। তিনি তাঁর বক্তব্যে ডিজিটাল প্ল্যাটফর্মের
মাধ্যমে দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করার বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা
তুলে ধরেন। তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে আধুনিক প্রযুক্তির সঠিক
ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে তরুণদের দক্ষ ও স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ও আমন্ত্রণে ছিলেন ডিজিএম
(ডেভলপমেন্ট) এবং খুলনা বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন শংকর রায় সাগর। তিনি আমন্ত্রিত
অতিথিদের স্বাগত জানান এবং খুলনা বিভাগে এই তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবামূলক কার্যক্রমকে
আরও বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় উদীয়মান উদ্যোক্তা, যুব
প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।