খুলনায় অতিথি ডট কমের ইউজার প্রেজেন্টেশন সেমিনার অনুষ্ঠিত
অতিথি ডট কম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম। অ্যাপভিত্তিক উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ...
অতিথি ডট কম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম। অ্যাপভিত্তিক
উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখে চলেছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবা প্রদানের পাশাপাশি কর্মসংস্থান
সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে প্রতিষ্ঠানটি।আত্মকর্মসংস্থান
সৃষ্টির দৃঢ় প্রত্যয়ে বিভিন্ন শ্রেণি-পেশার উদ্যোক্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণের
মাধ্যমে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা অফিসের হল রুমে আয়োজন করা হয়েছিল ইউজার
প্রেজেন্টেশন সেমিনার৷ উক্ত অনুষ্ঠানে অতিথি লিমিটেডের চলমান সেবা কার্যক্রম, ব্যবসায়িক
অগ্রগতি, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ও কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি
অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ
সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উক্ত আলোচনায়
লক্ষ্যভিত্তিক কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন
এবং উদ্যোক্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান অতিথি.কম এর পরিচালক লায়ন
নুর নবী মৃধা৷ উপস্থিত সকলে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমন্বিত কার্যক্রম পরিচালনার
প্রত্যয় ব্যক্ত করেন৷
পরিশেষে উৎসব মুখর পরিবেশে চমৎকার ইউজার প্রেজেন্টেশন সেমিনারটি ব্রিগেডিয়ার
জেনারেল (অব:) আব্দুল হান্নানসহ সকলের অংশগ্রহণে আরও প্রাণবন্ত এবং সফলভাবে সম্পন্ন
হয়৷