খুলনায় ‘অতিথি ডট কম’র বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। তথ্য-প্রযুক্তির আধুনিক রূপান্তর ও যুগোপযোগী সে...
দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে
উন্নীত করার প্রত্যয় নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। তথ্য-প্রযুক্তির
আধুনিক রূপান্তর ও যুগোপযোগী সেবার সমন্বয়ে তৃণমূল পর্যায়ে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী
উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ৮ আগস্ট (শনিবার) খুলনায় সফলভাবে সম্পন্ন হয়েছে ‘অতিথি ওভারভিউ
ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি-২০২৬’। ‘অতিথি ডটকম’-এর উদ্যোগে আয়োজিত
এই সেশনে খুলনা অঞ্চলের উদীয়মান তরুণ ও পর্যটন সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক সাড়া দেখা
গেছে।শিববাড়ী বাণিজ্যিক এলাকার খান টাওয়ারে
অবস্থিত প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান দিকনির্দেশনামূলক
সেশন পরিচালনা করেন অতিথি লিমিটেডের উপ-পরিচালক (অপারেশন) লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর
মিয়া। তিনি তরুণদের সুদৃঢ় পেশাগত ক্যারিয়ার গঠনে প্রযুক্তির অপরিহার্যতার কথা উল্লেখ
করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পর্যটন ব্যবসাকে এগিয়ে নিতে ডিজিটাল প্ল্যাটফর্মের
সঠিক ব্যবহার এবং গ্রাহকসেবার মান বৃদ্ধিতে তরুণদের দক্ষ করে তোলার ওপর তিনি বিশেষ
জোর দেন।
অনুষ্ঠানে স্থানীয় উদ্যোক্তা ও খাত সংশ্লিষ্ট
প্রতিনিধিদের উপস্থিতিতে সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় ইনচার্জ
ও ডিজিএম (ডেভেলপমেন্ট) লায়ন শংকর রায় সাগর। তিনি প্রত্যন্ত অঞ্চলে আধুনিক পর্যটন
সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা এই সময়োপযোগী
উদ্যোগের প্রশংসা করে জানান, এমন পেশাদার নির্দেশনামূলক কর্মশালা তাদের নতুন কর্মসংস্থান
সৃষ্টিতে বড় ধরনের অনুপ্রেরণা জোগাবে।