খুলনায় অতিথি লিমিটেডের বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, খুলনাউদ্ভাবনী লক্ষ্য ও নতুন দিনের প্রত্যয়ে খুলনায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্পোরেট অনলাইন প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’র উদ্যোগে বিশেষ ওভার...
নিজস্ব প্রতিবেদক, খুলনাউদ্ভাবনী লক্ষ্য ও নতুন দিনের প্রত্যয়ে
খুলনায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্পোরেট অনলাইন প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’র উদ্যোগে বিশেষ
ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শনিবার) নগরীর শিববাড়ি খাঁন টাওয়ারে
অত্র প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয়ে উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে সকালে এই অনুষ্ঠানের
আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর উপ-পরিচালক
(অপারেশন এন্ড সেলস) লায়ন শেখ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া।প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যে
তিনি প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান, সেবার মান উন্নয়ন এবং আগামী দিনের বাজার সম্প্রসারণের
নানামুখী পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি, আধুনিক বিপণন কৌশল অবলম্বন এবং উন্নত
গ্রাহকসেবা নিশ্চিতকরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করার
আহ্বান জানান।স্বাগত বক্তব্যে খুলনা বিভাগীয় কার্যালয়ের
ইনচার্জ ও ডিজিএম শংকর কুমার রায় সাগর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপস্থিত সবার প্রতি আন্তরিক
কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক উদ্যোক্তাদের আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পেশাদারিত্ব ও নতুন উদ্দীপনা সৃষ্টির মধ্য দিয়ে দুপুরের পর উৎসবমুখর এই বিশেষ আয়োজনের
সমাপ্তি ঘটে।