কক্সবাজারে অতিথি লিমিটেড এর স্বনির্ভর উদ্যোক্তা মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের স্বনামধন্য অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি লিমিটেড এর উদ্যোগে কক্সবাজারে স্বনির্ভর উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ মিটিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শন...
বাংলাদেশের স্বনামধন্য অনলাইন বুকিং প্ল্যাটফর্ম
অতিথি লিমিটেড এর উদ্যোগে কক্সবাজারে স্বনির্ভর
উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ মিটিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায়
আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি লিমিটেড এর সেবা, উদ্যোক্তা সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং
স্বনির্ভর কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সিএজিএম আজমল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোম্পানির এজিএম মাওলানা রেজাউল করিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহান উদ্দিন ফুরকানি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজিএম লায়ন মুহাম্মাদ হারুনুর রশিদ।প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুহাম্মাদ হারুনুর
রশিদ বলেন, “অতিথি লিমিটেডের মূল লক্ষ্য উদ্যোক্তা সৃষ্টি এবং মানুষের জন্য স্বনির্ভরতার
সুযোগ তৈরি করা। উদ্যোক্তাদের ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে তাদের নিজস্ব
আয় ও কমিশনের সুযোগ সৃষ্টি করা সম্ভব।”তিনি আরও বলেন, অতিথি লিমিটেড এর বিভিন্ন সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোক্তাদের
গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে উদ্যোক্তা
ও স্বনির্ভর মানুষের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কক্সবাজারে
চলমান প্রকল্প ও নিজস্ব অফিস কার্যক্রম আরও সম্প্রসারণ করা হলে ব্যবসায়িক কার্যক্রম
বহুগুণ বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত
গ্রহণ করেন ডিজিএম হাজী আবদুল হাকিম। উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্ন, দাবি ও প্রস্তাবনা
গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার
আশ্বাস দেন তিনি।এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি লিমিটেড
এর এজিএম লায়ন অজয় বড়ুয়া ও এজিএম আবদুল কাদের। তারা উদ্যোক্তাদের নিয়মিত কার্যক্রমের
সঙ্গে সম্পৃক্ত থেকে অতিথি লিমিটেডের সেবাগুলো আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার
আহ্বান জানান।সভায় উপস্থিত উদ্যোক্তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে
ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নিজেদের স্বনির্ভর হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়
ব্যক্ত করেন।
পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অতিথি লিমিটেড
এর স্বনির্ভর উদ্যোক্তা মিটিং ও সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।