কোটি দর্শকের উন্মাদনা ছুঁতে প্রস্তুত বিটিভি, ১১ জুন থেকেই সরাসরি বিশ্বকাপ ফুটবল
বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ—ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ক...
বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষার
অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ—ফিফা বিশ্বকাপ
২০২৬-এর। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হতে যাওয়া
এই ফুটবল মহাযজ্ঞের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে
এই তথ্য নিশ্চিত করেছে।মন্ত্রণালয় জানায়, দেশের প্রতিটি প্রান্তের
মানুষ যাতে ঘরে বসেই বিশ্বকাপের উত্তেজনা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারেন, সেজন্য
এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিভির প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম কেন্দ্র এবং
সংসদ টিভির মাধ্যমেও হাই-ডেফিনিশন (HD) কোয়ালিটিতে খেলাগুলো দেখানোর প্রস্তুতি চলছে।বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের জনপ্রিয়তা
সবসময়ই আকাশচুম্বী। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে দর্শকদের উন্মাদনা থাকে
চোখে পড়ার মতো। প্রত্যন্ত অঞ্চলের কোটি মানুষের খেলা দেখার একমাত্র ভরসা বিটিভি। সরকারি
এই সিদ্ধান্তের ফলে দেশের সাধারণ মানুষ কোনো রকম বাড়তি খরচ বা ঝামেলার সম্মুখীন না
হয়েই খেলাগুলো উপভোগ করতে পারবেন।
বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, খেলা সম্প্রচারের
পাশাপাশি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশেষ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতাও
আয়োজন করা হবে। সম্প্রচার নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই কারিগরি প্রস্তুতি শেষ পর্যায়ে
রয়েছে।