ক্রিকেট দলের পারফরম্যান্সে বাংলাদেশ গর্বিত: প্রধানমন্ত্রী

রোববার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ১১ রানের ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর...

রোববার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ১১ রানের ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এ জয়ে দেশজুড়ে বইছে আনন্দের বন্যা। ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী টাইগারদের এ অবিস্মরণীয় সাফল্যে উচ্ছ্বাস প্রশংসা করেন বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিপক্ষে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।   বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স আজ গোটা বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।