কর্মব্যস্ততা শুরু প্রধানমন্ত্রীর

ঈদ-্উল আয্হা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে বাংলাদেশ সচিবালয়সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বা...

ঈদ-্উল আয্হা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে বাংলাদেশ সচিবালয়সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।পবিত্র ঈদ-্উল আয্হার দীর্ঘ ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল প্রায় সোয়া ৯ টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের শুরু থেকেই বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেন তিনি। সচিবালয়ে ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৯ টার মধ্যে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত হলেও অনেককে নির্ধারিত সময়ের পর অফিসে আসতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটি কাটিয়ে সরাসরি গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন।