কর্পোরেট সমৃদ্ধি ও সেবার মানোন্নয়নে অতিথি গ্রুপের বিশেষ কৌশলগত সভা অনুষ্ঠিত
রাজিব হোসেনকর্পোরেট সুশাসন, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় নিয়ে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর (সোমব...
রাজিব হোসেনকর্পোরেট সুশাসন, গ্রাহক সেবার মানোন্নয়ন
এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় নিয়ে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত
হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) অতিথি গ্রুপের ঢাকা বিভাগীয় কার্যালয়ের (দক্ষিণ) হলরুমে
এই সভার আয়োজন করা হয়।এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. আশরাফুর রহমান।
তিনি কর্মকর্তাদের আন্তরিকতা ও কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, গ্রাহক সন্তুষ্টি ও সেবার
মান ধরে রেখে অতিথি গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা
ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করলে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক
বক্তব্য দেন অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট’র চেয়ারম্যান
লায়ন নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আমাদের এই ধারাবাহিক সাফল্য বজায় রাখতে কর্মকর্তাদের
সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। ঢাকা বিভাগীয় কার্যালয় (দক্ষিণ) আগামী দিনে অতিথি
গ্রুপের অগ্রযাত্রায় এক নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।
সভায় উপস্থিত অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স
লিমিটেড’র পরিচালক লায়ন
মো: ইসমাইল মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই দূরদর্শী দিকনির্দেশনাকে স্বাগত জানান
এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ
ও উৎসবমুখর পরিবেশে সভার সমাপ্তি ঘটে।