কুমিল্লায় ‘অতিথি ডটকম’-এর দুই দিনব্যাপী ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
মো: দিদার হোসেন, কুমিল্লা:তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী দ্রুত সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে অতিথি ডটকম’র উদ্যোগে সম্ভাবনাময় তরুণ উ...
মো: দিদার হোসেন, কুমিল্লা:তথ্যপ্রযুক্তির মাধ্যমে
বিশ্বব্যাপী দ্রুত সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে অতিথি ডটকম’র উদ্যোগে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা ও কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী
এক বিশেষ ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় অফিসের ইনচার্জ ও জিএম মো: নুরুল
আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডটকম-এর সহকারি
পরিচালক (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মো: মাহফুজুল হক ক্যালিস।উক্ত কর্মশালায় গ্রাহকসেবার
মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর বিস্তারিত কারিগরি দিকনির্দেশনা দেওয়া
হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা অফিসের এজিএম লায়ন মো: গোলাম আহমেদ,
ইডিও মো: শাহজালাল ও মো: আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনা ও পরিচালনা করেন
ইডিও মো: দিদার হোসেন। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই নিবিড় ট্রেনিং ওয়ার্কশপে কুমিল্লা
ও আশপাশের অঞ্চলের মোট ৫০ জন উদ্যোক্তা ও কর্মকর্তা অংশ নেন।প্রশিক্ষণ ও আলোচনা সভা
শেষে উপস্থিত কর্মকর্তা ও উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। তথ্যপ্রযুক্তির
এই আধুনিক সেবামূলক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা।
সমাপনী পর্বে সকলের কণ্ঠে মুখরিত হয় একটি স্লোগান “সবকিছুই ফাঁকি, আমরা সবাই অতিথি ডটকম’র সাথে থাকি।” প্রযুক্তির মাধ্যমে বিশ্বমঞ্চে দ্রুত সেবা পৌঁছে দিতে অতিথি ডটকম-এর
এই অগ্রযাত্রা আগামীতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।