কুমিল্লায় অতিথি ডটকমের উদ্যোগে ডিজিটাল মার্কেটিং বিষয়ে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি: মোঃ দিদার হোসেন।তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সেবা সম্প্রসারণ, ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বৃদ্ধি এবং তরুণ উদ্যোক্তাদের স্বনির্ভর হিসেবে গড়ে তোল...
কুমিল্লা
প্রতিনিধি: মোঃ দিদার হোসেন।তথ্যপ্রযুক্তিনির্ভর
আধুনিক সেবা সম্প্রসারণ, ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বৃদ্ধি এবং তরুণ উদ্যোক্তাদের
স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ ডিজিটাল
মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি।শনিবার
(৩ অক্টোবর ২০২৬) অতিথি ডটকম লিমিটেডের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির
আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা
করেন অতিথি ডটকম লিমিটেডের ডিজিটাল মার্কেটিং বিভাগের সম্মানিত জিএম (ট্রেনিং) লায়ন
মোঃ ইমরান হোসেন আকাশ।অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কুমিল্লা অফিসের এজিএম ও বিডিএম লায়ন মোঃ গোলাম আহমেদ। এ সময় উপস্থিত
ছিলেন কুমিল্লা অফিসের ইডিও মোঃ আনিসুজ্জামান, ইডিও মোঃ সাইদুর রহমান লিটন, বিডিএম
মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ রাজু এবং স্বনির্ভর উদ্যোক্তা মোঃ আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তা
ও উদ্যোক্তারা।প্রশিক্ষণ
পর্বে ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক কৌশল, অনলাইন প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, গ্রাহকসেবা
সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত
আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ব্যক্তিগত
দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত
করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।প্রশিক্ষণে
অংশগ্রহণকারীরা অতিথি ডটকমের ডিজিটাল সেবা ও সম্ভাবনাময় কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক
ধারণা লাভ করেন। আলোচনায় উঠে আসে, প্রযুক্তিনির্ভর সেবার প্রসারের মাধ্যমে আগামী দিনে
অতিথি ডটকম আরও সহজ, আধুনিক ও কার্যকর ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ
করছে। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও নতুন সম্ভাবনার
দ্বার উন্মোচন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।অনুষ্ঠানের
সমাপনী বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় অফিস কর্তৃক পরিচালিত স্বনির্ভর ফোরামের সভাপতি
মোঃ মোজাম্মেল হক। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং অর্জিত জ্ঞান
বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।পুরো
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা বিভাগীয় অফিসের ইডিও মোঃ দিদার হোসেন।দিনব্যাপী
এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তিনির্ভর সেবা
সম্পর্কে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ দক্ষ
মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে
পারে।