কুমিল্লায় ‘অতিথি ডটকম’র বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
মোঃ দিদার হোসেনবিভাগীয় কার্যালয়ে ১২ সেপ্টেম্বর (শনিবার) ‘অতিথি ডটকম’-এর উদ্যোগে একটি বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্...
মোঃ দিদার হোসেনবিভাগীয় কার্যালয়ে ১২ সেপ্টেম্বর (শনিবার) ‘অতিথি ডটকম’-এর উদ্যোগে একটি বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রতিষ্ঠানের জি এম (ট্রেনিং) লায়ন আহমেদ মাহফুজুল ইসলাম।কুমিল্লা অফিসের ইনচার্জ ও জি এম মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং ইডিও মোঃ দিদার হোসেন’র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জি এম লায়ন মোঃ গোলাম আহমেদ, ইডিও মোঃ শাহজালাল, মোঃ আনিসুজ্জামান ও মোঃ সাইদুর রহমান লিটন।উক্ত আয়োজনে স্থানীয় প্রায় ৪৫ জন উদ্যোক্তা ও আমন্ত্রিত সুধী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সেশনে প্রধান প্রশিক্ষক প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য, টেকসই ব্যবসায়িক মডেল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সহজ ভাষায় তুলে ধরেন। বাস্তবমুখী এই দিকনির্দেশনা পেয়ে উপস্থিত সকলেই ক্যারিয়ার গঠনে নতুন আশার আলো দেখছেন, যা তাদের মাঝে এক অভূতপূর্ব সাড়া ও উদ্দীপনা সৃষ্টি করেছে।