কুমিল্লায় ‘অতিথি গ্রুপ’-এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
দেশজুড়ে তথ্যপ্রযুক্তি খাতের বৈপ্লবিক উন্নয়ন এবং গ্রাহকসেবা আরও প্রান্তিক ও সহজলভ্য করার প্রত্যয়ে কুমিল্লায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হ...
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি খাতের বৈপ্লবিক উন্নয়ন এবং গ্রাহকসেবা আরও
প্রান্তিক ও সহজলভ্য করার
প্রত্যয়ে কুমিল্লায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে
উদ্বোধন করা হলো দেশের
অন্যতম শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ও গ্রাহকসেবা প্রদানকারী
প্রতিষ্ঠান ‘অতিথি গ্রুপ’-এর আঞ্চলিক কার্যালয়।
১৯ জুলাই ২০২৬, রবিবার বিকেলে নগরীর পুলিশ লাইন গেইট সংলগ্ন
‘এ আজিজ ফাতেমা মেডিসিটি
টাওয়ার’-এর ৮ম তলায়
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শাখার
আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন
অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম
সোহেল (পিএমজেএফ)।উদ্বোধনকালে
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুমিল্লা
অঞ্চলের গ্রাহকদের দোরগোড়ায় আরও দ্রুত, নিখুঁত
ও আধুনিক ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার
সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই কুমিল্লায় আমাদের যাত্রা শুরু। ‘অতিথি ডট কম’ সবসময়
গ্রাহক সন্তুষ্টি ও সেবার মানকে
সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা বিশ্বাস
করি, আমাদের এই প্রযুক্তিভিত্তিক সেবা
আগামী দিনে এই অঞ্চলের
অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নে
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা
পালন করবে।”কুমিল্লা
অফিসের ইনচার্জ মোঃ নূরুল আলমের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন আফিয়া কনক,
অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি অ্যান্ড রিসোর্টের
চেয়ারম্যান এস এম শাহিন
এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের পরিচালক ইসমাইল হোসেন। সম্মানীত অতিথি হিসেবে আরো ছিলেন অতিথি
লিমিটেডের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট)
লায়ন তাজুল ইসলাম, সহকারী পরিচালক (আরএন্ডডি) লায়ন মাহফুজুল হক
ক্যালিস, লায়ন মো: মনোহর
আলী, অতিথি স্বনির্ভর উদ্যোক্তা ক্লাবের সভাপতি লায়ন আসুক আহমেদ
প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে
আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অতিথি গ্রুপের বিভিন্ন যুগোপযোগী প্রযুক্তিগত উদ্ভাবন, সেবার পরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা
আশা প্রকাশ করেন, এই কার্যালয়টি কুমিল্লার
স্থানীয় পর্যায়ে দক্ষ প্রযুক্তিগত জনশক্তি
তৈরি এবং ডিজিটাল সেবা
সম্প্রসারণে একটি মাইলফলক হিসেবে
কাজ করবে।
আয়োজনের
শেষাংশে সভাপতি মোঃ নূরুল আলম
তাঁর সমাপনী বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠান সফল করায় উপস্থিত
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা
জ্ঞাপন করেন। পরিশেষে, উপস্থিত অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজ ও আপ্যায়নের মধ্য
দিয়ে রাত সাড়ে ৮টায়
এই আনন্দঘন ও ঐতিহাসিক উদ্বোধনী
অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।