কুষ্টিয়ায় অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ...
দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতের বিশাল
সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের
লক্ষ্যে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’। ২ অক্টোবর (শুক্রবার) শহরের খেয়া রেস্টুরেন্টের কনফারেন্স
রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ। বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ডিজিএম) আলাউদ্দিন গোলন্দাজ, কৃষিবিদ সাখাওয়াত হোসেন
এবং (এজিএম) সবুজ দাস গুপ্ত।কোম্পানীর বিডিএম অশোক দাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে
অতিথি ডটকম’র আধুনিক সেবাগুলোর বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়।
বক্তারা জানান, একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপার্টমেন্ট, হোটেল,
রিসোর্ট, শেয়ার্ড রুম, কনভেনশন হল ও পরিবহন ব্যবস্থা মানুষের কাছে সহজলভ্য করার উদ্যোগ
নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশের আতিথেয়তা খাতকে আরও গতিশীল ও গ্রহণযোগ্য
করে তোলার ওপর জোর দেন তারা। একই সঙ্গে এই রূপান্তরের মাধ্যমে নতুন ব্যবসায়িক সংযোগ
সৃষ্টি এবং তরুণদের জন্য সম্ভাবনাময় কর্মসংস্থান তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত স্থানীয় ব্যবসায়ী
ও নতুন উদ্যোক্তারা অংশ নিয়ে তাদের নিজস্ব মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পারস্পরিক
সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে এই প্রযুক্তিনির্ভর ব্যবসার পরিধি জেলা ছাড়িয়ে দেশজুড়ে
বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। প্রাণবন্ত পরিবেশে পরিচিতি পর্ব
ও নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের সম্ভাবনা তৈরির মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন
হয়।