কুষ্টিয়ায় অতিথি`র ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াকুষ্টিয়ার-ভেড়ামারায় 'অতিথি লিমিটেড'র উদ্যোগে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (ব...
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াকুষ্টিয়ার-ভেড়ামারায় 'অতিথি লিমিটেড'র উদ্যোগে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় ইয়া ইয়া ফুড পার্কে আয়োজিত এই সেমিনারে প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহকসেবা আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওভারভিউ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও সেবামূলক কাজের একটি বস্তুনিষ্ঠ চিত্র ফুটিয়ে তোলা হয়। এতে গ্রাহকসেবাকে আরও আধুনিক, প্রযুক্তিবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে বিশদ আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় তারা বলেন, সম্মানিত গ্রাহকেরা যাতে ঘরে বসেই সহজে বুকিং ও অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করতে পারেন, সে জন্য ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে অতিথি ডট কম একটি টেকসই ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেছে। সমাপনী বক্তব্যে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আতিথেয়তার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে এই কর্মপরিকল্পনা অনন্য ভূমিকা রাখবে।