কূটনীতিকদের ইফতারে তারেক রহমান: সহযোগিতা ও সম্পৃক্ততার মাধ্যমেই সমৃদ্ধি
বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের পথ সহযোগিতা ও পারস্পরিক সম্পৃক্তত...
বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধি
অর্জনের পথ সহযোগিতা ও পারস্পরিক সম্পৃক্ততার মধ্য দিয়েই তৈরি হয়। তিনি জোর দিয়ে বলেন,
বিচ্ছিন্নতা নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যৌথ উদ্যোগই একটি দেশের অগ্রগতিকে ত্বরান্বিত
করে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনা-তে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এ ইফতার মাহফিলের
আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি, মন্ত্রিসভার
সদস্য এবং সংসদ সদস্যরা অংশ নেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী
জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে বন্ধুত্ব,
পারস্পরিক সম্মান এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সরকার সব দেশের সঙ্গে
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।ইফতার মাহফিলে উপস্থিত কূটনীতিকদের সঙ্গে
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বৈশ্বিক নানা চ্যালেঞ্জ
মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ও আস্থার গুরুত্বের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি কূটনীতিকরাও
বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার আগ্রহ প্রকাশ করেন।