কুয়াকাটায় অতিথি গ্রুপ’র এসএম সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাসমুদ্রসৈকতের নয়নাভিরাম আবহে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাফল্যের রোডম্যাপ নির্ধারণ করল অতিথি গ্রুপ। পর্যটন নগরী কুয়াকাটার হোটেল মোহনা ইন্ট...
নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাসমুদ্রসৈকতের নয়নাভিরাম আবহে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
ও সাফল্যের রোডম্যাপ নির্ধারণ করল অতিথি গ্রুপ। পর্যটন নগরী কুয়াকাটার হোটেল মোহনা
ইন্টারন্যাশনালে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানটির দুই দিনব্যাপী ‘সেলস ম্যানেজার
কনফারেন্স এন্ড কুয়াকাটা প্রজেক্ট ভিজিট’। গত ০৫ ও ০৬
অক্টোবর আয়োজিত এই কর্পোরেট সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সিটি
এন্ড রিসোর্ট লিমিটেড’র সহকারী পরিচালক লায়ন এবিএম মিজানুর
রহমান। অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানের দূরদর্শী লক্ষ্য এবং তা বাস্তবায়নে কর্মকর্তাদের
পেশাদারিত্ব ও দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন প্রতিষ্ঠানের জিএম (ডেভেলপমেন্ট) লায়ন মোঃ অনিক তালুকদার। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ
বাজারের সাথে সংগতি রেখে আধুনিক প্রযুক্তিনির্ভর বাজারজাতকরণ ও ব্যবসায়িক প্রসারের
ওপর দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন
আকাশ। তিনি তাঁর বক্তব্যে আধুনিক প্রযুক্তিভিত্তিক বিপণনের নানা সূক্ষ্ম কৌশল এবং বিক্রয়
বৃদ্ধিতে এর সঠিক ব্যবহারের ওপর একটি যুগোপযোগী ও কার্যকর ধারণা উপস্থাপন করেন।আয়োজনের মূল লক্ষ্য ছিল মাঠপর্যায়ে প্রকল্পের
বাস্তব অগ্রগতি সরাসরি পরিদর্শন এবং আগামী দিনের কৌশলগত রোডম্যাপ নির্ধারণ। এই ক্ষেত্র
পরিদর্শন কর্মকর্তাদের গ্রাহকসেবা ও বিপণন প্রক্রিয়াকে আরও বেগবান করতে বিশেষ ভূমিকা
রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দুই দিনব্যাপী এই কর্মশালায় বরিশাল জোনের ডিজিএম ও
এজিএমসহ মাঠপর্যায়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেলস ম্যানেজারবৃন্দ সক্রিয়ভাবে অংশ
নেন। সমাপনী অধিবেশনে সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনা শেষে নতুন লক্ষ্যমাত্রা অর্জনে
সবাই সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর
পরিবেশে এই ফলপ্রসূ কর্পোরেট আয়োজনের সমাপ্তি ঘটে।