কুয়াকাটা পর্যটন কার্নিভালে সম্মানীত অতিথি গ্রুপ
নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাকুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে দেশের আতিথেয়তা ও ভ্রমণ খাতের অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অতিথি গ্রুপের...
নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাকুয়াকাটা পর্যটন কার্নিভাল
২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে দেশের আতিথেয়তা ও ভ্রমণ খাতের অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ
অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেলকে বিশেষ সম্মাননা
প্রদান করা হয়েছে। সাগরকন্যার ব্র্যান্ডিং এবং পর্যটনশিল্পের অপার সম্ভাবনাকে জাগিয়ে
তোলার লক্ষ্যে আয়োজিত এই উৎসবে তাঁর অনুপস্থিতিতে স্মারকটি গ্রহণ করেন অতিথি প্রোপার্টিজ
লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা
তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।বর্ণাঢ্য এই আয়োজনে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই। এ
সময় পর্যটন খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের
বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা উল্লেখ
করেন, এই উৎসব দেশের পর্যটনশিল্পের ব্র্যান্ডিংয়ে একটি মাইলফলক। সাগরকন্যার রূপ-লাবণ্য
বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এটি দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের আরও আকৃষ্ট করতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশিষ্টজনদের মতে, এমন ধারাবাহিক আয়োজন এই খাতের বিকাশকে
ত্বরান্বিত করবে; একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীজন ও উদ্যোক্তাদের পারস্পরিক সংযোগ
সুদৃঢ় করতে চমৎকার সমন্বয়ক হিসেবে কাজ করবে।