লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার): রাজধানীর বিজয়নগরস্থ মাহতাব সেন্টারে ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন...

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার): রাজধানীর বিজয়নগরস্থ মাহতাব সেন্টারে ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের এক আন্তরিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মোস্তাক আহমেদ রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোঃ কামরুজ্জামান মইনুল।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হারুন রশীদ, যোগাযোগ ও পরিকল্পনা সম্পাদক হাজী মাছুম মিয়া, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহবাল আহমেদ জনি, আর জে হেলাল উদ্দিন কমলসহ সমিতির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য দেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তানভীর হুসাইন এবং কমিটির সদস্যরা।অনুষ্ঠানটি পরিচালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন সদ্য বিদায়ী সভাপতি মিসবাহ উদ্দিন সালমান।বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে। ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির পক্ষ থেকে নবগঠিত কমিটির পাশে থাকার এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাসও দেওয়া হয়।সভাটি প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক পরিচয়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।