লায়ন্স ক্লাব ও অতিথি গ্রুপের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
হাসান আলা শাহাজাদা‘এক ফোঁটা রক্ত, একটি জীবন’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ১৭ অক্টোবর অতিথি গ্রুপ...
হাসান আলা শাহাজাদা‘এক ফোঁটা রক্ত,
একটি জীবন’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো
দিনব্যাপী এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ১৭ অক্টোবর অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ের
হলরুমে এই মানবিক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ ঢাকা গুলশান অতিথি এবং
অতিথি গ্রুপ’র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক কারিগরি
সহায়তা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে
বিকাল ৫টা পর্যন্ত চলে এই মহতি কার্যক্রম। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর
৩১৫বি৩ লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ।অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল
ইসলাম সোহেল (পিএমজেএফ)-এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন অধ্যাপক ড. কাজী মাজহারুল ইসলাম দোলন এমজেএফ এবং
২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আনিসুর রহমান পিএমজেএফ। এছাড়াও
রক্ত সংগ্রহ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটির ব্লাড প্রোগ্রামের পরিচালক ডা: শাহানা জাফর।বক্তারা বলেন, সংকটাপন্ন মানুষের পাশে
দাঁড়াতে রক্তদানের মতো নিঃস্বার্থ সেবামূলক কাজের গুরুত্ব অপরিসীম। তিনটি প্রতিষ্ঠানের
এই সমন্বিত প্রয়াসকে তারা সাধুবাদ জানান। সভাপতির বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল
জীবনের নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করেন এবং আগামীতেও এমন জীবনরক্ষাকারী কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেন। দিনভর
চলা এই আয়োজনে অতিথি গ্রুপের পরিচালকবৃন্দ, কর্পোরেট কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ
মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান সম্পন্ন করেন।