লক্ষ্মীপুরে আমনের বাম্পার ফলন, ন্যায্য দামে খুশি কৃষকরা
নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরে চলতি আমন মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানিয়েছেন, সার ও কীটনাশকে...
নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরে চলতি আমন মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানিয়েছেন, সার ও কীটনাশকের দাম সহনশীল থাকায় চাষাবাদে খরচ কম পড়েছে। ফলে বাজারে ন্যায্য দাম পাওয়ায় খুশি। অপরদিকে, গতবারের চেয়ে প্রতিমণ ধানে একশ টাকা দাম বেশি। গত বছর প্রতিমণ ধান বিক্রি হয়েছে ১০০০ থেকে ১১০০ টাকায়। এবার সেই ধান বিক্রি হচ্ছে ১১০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত। তবে সরকারিভাবে দাম নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলার ৫টি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এরমধ্যে ৪২ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করা হয় । যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে। এ ছাড়া স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গতবারের চেয়ে বেশি দামে ধান সংগ্রহ করছে সরকার। এতে চাষিরা খুশি। তবে সরকারিভাবে ধান বিক্রি করতে গেলে নানা শর্তের বেড়াজালে পড়তে হয় কৃষকদের। সেটা আরো সহনশীল করার আবেদন জানিয়েছেন তারা। আর প্রশাসন প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনবে বলেও তারা আশা প্রকাশ করেন।সুত্র: বাসস, ২৫ নভেম্বর-২০২৬, ঢাকা।