মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ
রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে অত্যন্ত উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্ন...
রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ
ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে অত্যন্ত উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে
সম্পন্ন হলো ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এই টুর্নামেন্টে
মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক সময়ের চিত্র, কালের সমাজ, নিরপেক্ষ, আর সার্বিক সহযোগিতায়
স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি এবং কো-স্পনসর হিসেবে ছিল অতিথি গ্রুপ।অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি তৃণমূল থেকে বিশ্বমানের
ফুটবলার তৈরির আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রসারে
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম নিজামী
এবং অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়া।মতিঝিল বাফুফে মাঠে টুর্নামেন্টের
ফাইনাল ম্যাচ শেষে এক জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার
বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন মোঃ ইসমাইল মিয়া বলেন, "সাংবাদিকেরা প্রতিনিয়ত
কঠিন মানসিক চাপের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করেন। এ ধরনের ক্রীড়া আয়োজন তাদের মানসিক
ক্লান্তি দূর করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে দারুণ ভূমিকা রাখবে।"
তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে
তিনি এই চমৎকার উদ্যোগের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান।বক্তব্য শেষে টুর্নামেন্টের
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে মূল ট্রফি তুলে দেন লায়ন মোঃ ইসমাইল মিয়াসহ উপস্থিত
অন্যান্য অতিথিবৃন্দ। ট্রফি বিতরণের পাশাপাশি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ
সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণ পর্বের
শেষভাগে, টুর্নামেন্টে বিশেষ অবদানের জন্য আমন্ত্রিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ
থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।মাল্টিমিডিয়া রিপোর্টার্স
ইউনিটির সভাপতি শাহরিয়ার নাইম এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে
বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক
মিসবাহ উদ্দিনসহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।