মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
কুয়ালালামপুর প্রতিনিধি, মালয়েশিয়ামালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে কুয়ালালামপুরের ভিআই...
কুয়ালালামপুর
প্রতিনিধি, মালয়েশিয়ামালয়েশিয়ায়
প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সংযোগ বৃদ্ধির
লক্ষ্যে কুয়ালালামপুরের ভিআইপি পিঠাঘরে একটি বিশেষ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (রবিবার) স্থানীয়
সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর ছিল
এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড’র
সহকারী পরিচালক লায়ন এবিএম মিজানুর রহমান।প্রধান
অতিথির বক্তব্যে তিনি দেশের আবাসন ও পর্যটন খাতে প্রবাসীদের জন্য আস্থার সাথে বিনিয়োগের
অপার সম্ভাবনার কথা জানান। তিনি উল্লেখ করেন, অতিথি সিটি ও রিসোর্ট প্রকল্প প্রবাসে
থেকেও দেশের মাটিতে নির্ভরযোগ্য, নিরাপদ ও লাভজনক আর্থিক অংশীদারিত্বের একটি চমৎকার
ক্ষেত্র তৈরি করেছে। একই সাথে তিনি সততা ও পেশাদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে
বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলের প্রতি আহ্বান জানান।এই
আয়োজনে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে মূল প্রশিক্ষণ ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান
করেন অতিথি লিমিটেড’র জিএম লায়ন মোঃ অনিক তালুকদার। তিনি বৈশ্বিক বাজারে
টিকে থাকার আধুনিক ব্যবসায়িক মডেল ও বাণিজ্যিক কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা
করেন। নতুন উদ্যোক্তারা কিভাবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ব্যবসায়িক
সফলতা ও কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন করতে পারেন, সেই রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ওভারসিস লিমিটেডের সিনিয়র জিএম লায়ন ওমর
ফারুক। এসময় তিনি আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি
এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে শেষ হয় এই আয়োজন।
উপস্থিত অংশগ্রহণকারীরা প্রবাসের মাটিতে এমন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন
এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।