মানবতার সেবায় রাজশাহীতে ‘ফিলাপ’
নিজস্ব প্রতিবেদক | রাজশাহীসমাজের দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির...
নিজস্ব প্রতিবেদক | রাজশাহীসমাজের দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের
স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে
কাজ করে যাচ্ছে পজিটিভ হেলথ এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাপ)। মানবিক মূল্যবোধ,
সামাজিক দায়িত্ববোধ এবং সেবার অঙ্গীকার নিয়ে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের
পাশে দাঁড়িয়েছে।অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম
সোহেল-এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় ফিলাপ মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত
করেছে। তাঁর মানবিক দর্শন ও সমাজকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় অতিথি ডট কমের সহযোগিতা
এবং ফিলাপ রাজশাহীর উদ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে মানবতার দূত হয়ে ফিলাপ রাজশাহী
টিম প্রতিদিনের মতো আজও রাজশাহীর বিভিন্ন পথ-প্রান্তরে ছুটে যায় অভুক্ত ও অসহায় মানুষের
সন্ধানে। রাতের আঁধারে ক্ষুধার্ত পথশিশু, অসহায় নারী, বৃদ্ধ ও বৃদ্ধাদের হাতে তুলে
দেওয়া হয় রাতের খাবার, প্রয়োজনীয় সামাজিক সহায়তা
এবং আইনি পরামর্শ।এ সময় স্বেচ্ছাসেবকরা শুধু খাদ্য বিতরণেই সীমাবদ্ধ থাকেননি;
বরং সমাজের অবহেলিত মানুষের না বলা কষ্ট, দুঃখ ও জীবনের গল্প মনোযোগ দিয়ে শুনেছেন এবং
তাঁদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই মানবিক সংযোগই ফিলাপের কার্যক্রমকে
আরও অর্থবহ করে তুলেছে।আজকের এই মানবিক কার্যক্রমে সৌভাগ্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন
সাইফুল ইসলাম সোহাগ, সহকারী পরিচালক, অতিথি ঢাকা বিভাগীয় অফিস (পল্টন)। তিনি ফিলাপ
রাজশাহী টিমের সঙ্গে সরাসরি অংশ নিয়ে অসহায় মানুষের হাতে খাবার ও সহায়তা তুলে দেন এবং
মানবসেবার এই উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানান।ফিলাপ রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, মানুষের মুখে হাসি ফোটানো,
ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্য ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি
করার এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।