মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২৮ মার্চ ২০২৬ শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্...
বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২৮ মার্চ ২০২৬ শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো রাজধানীর
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে
স্বাগত জানান। পরে তিনি ব্যালকনিতে
দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। দলের নেতা-কর্মীদের দেশের
সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
জানিয়ে তিনি বলেন মানুষের প্রত্যাশা
পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে
থেকে কাজ করতে হবে
এবং কোনোভাবে যেন সাধারণ মানুষের
ভোগান্তি না হয়, সে
বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের চেষ্টা
করতে হবে, সবকিছু যেন
স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও
আসব, তবে রাস্তা বন্ধ
করা যাবে না। মানুষের
চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে
দ্রুত সড়ক ফাঁকা করে
দেওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রী
আরও বলেন, দলীয় কার্যালয়ে এলে
সাংগঠনিক কাজ করা যাবে
এবং নেতা-কর্মীদের সঙ্গে
দেখা করা সম্ভব হবে।
আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে
পারব, না থাকলে পারব
না। দেশে নানা সমস্যা রয়েছে—এসব বিষয়ে মানুষকে
বোঝাতে হবে এবং তাদের
ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে। বক্তব্য শেষে
দলীয় কার্যালয়ে সরকারের
মন্ত্রী, সংসদ সদস্য এবং
দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।