মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ‘সব উপায়’ ব্যবহার করবে তেহরান
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় তেহরান ‘সব ধরনের উপায়’ ব্যবহার করবে। সোমবার স্...
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় তেহরান ‘সব ধরনের উপায়’ ব্যবহার করবে। সোমবার স্থানীয় গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা-ইরনা এ তথ্য জানিয়েছে।অপরদিকে, এর আগে দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, অবরোধের মধ্যেও ইরানের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ছাড়াও অন্যান্য সীমান্ত দিয়ে আমদানি বেড়েছে। এতে প্রমাণিত হয়, ইরান তার বন্দরগুলোতে শত্রুপক্ষের আরোপিত নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয়।উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর জুন মাসে অবরোধ প্রত্যাহার করে ওয়াশিংটন। তবে ওই সমঝোতা ভেস্তে যাওয়ার পর ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করা হয়েছে।সূত্র: আলজাজিরা।