মধ্যপ্রাচ্য নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতায় আলোচনা অনেকটা স্থবির

মধ্যপ্রাচ্য নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতায়ও আলোচনা অনেকটা স্থবির হয়ে আছে। এমন এক পরিস্থিতিতে গত ২৭ এপ্রিল ২০২৬ সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দে...

মধ্যপ্রাচ্য নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতায়ও আলোচনা অনেকটা স্থবির হয়ে আছে। এমন এক পরিস্থিতিতে গত ২৭ এপ্রিল ২০২৬ সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত ‘অপমানিত’ হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই, বরং পরিস্থিতিতে তেহরানই ক্রমশ প্রাধান্য পাচ্ছে।তিনি বলেন, ইরানের কর্মকর্তারা খুব দক্ষতার সঙ্গে আলোচনা করছেন ও তারা অনেক বেশি শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছে, যতটা আগে মনে করা হয়েছিল। তার মতে, পুরো একটি জাতি ইরানের নেতৃত্বের হাতে অপমানিত হচ্ছে, বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার কারণে।জার্মানির চ্যান্সেলর আরও বলেন বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একটি গভীর কৌশলগত সমস্যায় ফেলে দিয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অতীতের ব্যর্থ সামরিক অভিযানগুলোর উদাহরণ টেনে বলেন, ‘এ ধরনের সংঘাতের সমস্যা হলো, এতে শুধু জড়িয়ে পড়াটাই শেষ কথা নয়, এখান থেকে আবার বেরিয়েও আসতে হয়। আমরা ২০ বছর ধরে আফগানিস্তানে এমনটাই দেখেছি। ইরাকের ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম ঘটেনি।’জ্বালানিসংকট, অর্থনৈতিক অস্থিরতাসহ এ সংঘাতের বৃহত্তর প্রভাব নিয়ে ইউরোপজুড়ে যখন উদ্বেগ ক্রমেই বাড়ছে, ঠিক তখনই জার্মানির চ্যান্সেলর এমন মন্তব্য করলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, তেহরান যদি তাদের বর্তমান অবস্থানের ‘আমূল পরিবর্তন’না করে, তবে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে ‘বড় ধরনের ছাড়’দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।সূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা