মেধা ও সৃজনশীলতায় গড়ে উঠবে আগামীর অর্থনীতি: লায়ন সাইফুল ইসলাম সোহেল
লায়ন মীর হোসেন মাসুম:অতিথি গ্রুপের উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী দিনে অঅতিথি গ্রুপের উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূ...
লায়ন মীর হোসেন মাসুম:অতিথি গ্রুপের উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী দিনে অঅতিথি গ্রুপের উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ‘এসএম কনফারেন্স’। আগামীর সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন, ব্যবসায়িক
লক্ষ্যমাত্রা অর্জন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ ও উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এই আয়োজন সম্পন্ন
হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।প্রধান অতিথির বক্তব্যে
গতানুগতিক ধারার বাইরে এসে নতুন চিন্তা ও উদ্ভাবনী শক্তির বিকাশের ওপর জোর দিয়ে তিনি
বলেন, আমরা কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ছি না, বরং প্রতিটি কর্মীর অর্থনৈতিক
মুক্তি ও স্বনির্ভরতার পথ তৈরি করছি। তরুণদের মেধা ও সৃজনশীলতায় গড়ে উঠবে আগামীর অর্থনীতি।
নিজেদের দক্ষতা ও সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে আপনারা যেভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন,
তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্ববাজার
ও প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের কাজের ধরণেও আধুনিকতা আনতে হবে। গ্রাহকের
সাথে শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং আস্থা ও বিশ্বাসের এক অটুট বন্ধন তৈরি করাই আমাদের
লক্ষ্য। আপনারা যখন সফল হবেন, তখনই প্রতিষ্ঠানের প্রকৃত সার্থকতা আসবে।এই আয়োজনে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন ড. মো: আশরাফুর রহমান,
অতিথি লিমিটেড’র পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো: সিরাজুল ইসলাম,
পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এস ফেরদৌস, লায়ন মো: নূরনবী
মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড’র চেয়ারম্যান লায়ন এস এম শাহীন এবং অতিথি মিডিয়া
এন্ড পাবলিকেশন লিমিটেড’র পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া।মাঠপর্যায়ের কার্যক্রমে
গতিশীলতা আনা এবং যৌথ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বিশেষ অতিথির বক্তব্যে পরিচালকেরা
বলেন, একটি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সাফল্য নির্ভর করে এর প্রতিটি স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ
প্রচেষ্টার ওপর। চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ
করে যাচ্ছেন, তা আমাদের সামগ্রিক লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখছে। ব্যবস্থাপনা
পর্ষদ সব সময় কর্মীদের যেকোনো গঠনমূলক উদ্যোগ ও কল্যাণে পাশে রয়েছে।
সভাপতির বক্তব্যে লায়ন
মঞ্জুর মোর্শেদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধান অতিথি ও পরিচালকবৃন্দের
অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট সবার মাঝে নতুন উদ্দীপনার
সঞ্চার করেছে। এর মাধ্যমে আগামী দিনে আমাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন আরও বেগবান
হবে। সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের সেলস ম্যানেজার (এসএম) ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের
মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। উল্লেখ্য, তিন দিনব্যাপী
এই সম্মেলন ১৪ নভেম্বর (শনিবার) শেষ হবে।