মেজর লিগ সকার: প্লে-অফের প্রথম রাউন্ডেই মেসিদের বিদায়
স্পোর্টস ডেস্ক:মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমটা ভালো যায়নি ইন্টার মায়ামির। গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসিরা এবার প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে।...
স্পোর্টস ডেস্ক:মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমটা ভালো যায়নি ইন্টার মায়ামির। গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসিরা এবার প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। কলম্বাস ক্রুর কাছে শনিবার একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে তারা।জানা গেছে, ম্যাচের স্টপেজ টাইমে সান্তিয়াগো রদ্রিগেজ গোলটি করেন। সপ্তম বাছাই কলম্বাস ক্রু এই জয়ের মাধ্যমে তাদের টানা জয়ের ধারা ৮ ম্যাচে উন্নীত করল এবং ইন্টার মিয়ামির বিপক্ষে সামগ্রিক ব্যবধান দাঁড়াল ৪-০। মানে চলতি মৌসুমে ৪ বারের দেখায়ও কলম্বাসকে হারাতে পারেনি মায়ামি।এই ম্যাচে মেসির চিরপরিচিত ছন্দের দেখা মেলেনি। যদিও ব্যক্তিগতভাবে চলতি মৌসুমটা তার দুর্দান্ত কেটেছে। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন মেসি। পুরো মৌসুমে নিজেদের মাঠে প্রত্যাশিত ফল পায়নি মায়ামি। জুলাইয়ের মাঝামাঝি থেকে প্লে-অফে ওঠা অন্য দলগুলোর বিপক্ষে তাদের জয় ছিল মাত্র একটি।উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইতে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটি প্লে-অফের প্রথম রাউন্ড থেকে এ নিয়ে দ্বিতীয়বার বিদায় নিলো। ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে সেরা তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে হেরে বিদায় হয় মায়ামির। তবে এবার প্রথম রাউন্ডে মাত্র দুই ম্যাচেই তাদের সিরিজ শেষ হলো। অপরদিকে, বেশ আগেভাগেই মৌসুমে নিজেদের দৌড় শেষ হয়ে যাওয়ায় লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। যদিও মায়ামির হয়ে ডিসেম্বরে দেশের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলতে পারেন তিনি।