মেসি-রোনালদো বিতর্কে মুখ খুললেন মদরিচ: ‘দুজনেই এক যুগ শাসন করেছে
ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদরিচ সম্প্রতি ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিয়ারে দেল্লা সেরা কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শৈশব, ফুটবল ক্যারিয়ার এবং আধুনিক...
ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার
লুকা মদরিচ সম্প্রতি ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিয়ারে দেল্লা সেরা কে দেওয়া এক
সাক্ষাৎকারে নিজের শৈশব, ফুটবল ক্যারিয়ার এবং আধুনিক ফুটবলের দুই মহাতারকা নিয়ে খোলামেলা
কথা বলেছেন। সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই
উঠে আসে ফুটবল বিশ্বের চিরচেনা বিতর্ক কে সেরা, মেসি নাকি রোনালদো তবে এ প্রশ্নে সরাসরি
একজনকে বেছে নিতে চাননি মদরিচ। তিনি বলেন, এই প্রশ্নটা
আমি একদমই পছন্দ করি না। মেসি এবং রোনালদো তারা দুজনেই একটি পুরো ফুটবল যুগকে শাসন
করেছে। আমার মতে তারা দুজনেই সেরা। রোনালদোর সঙ্গে দীর্ঘদিন
একই ড্রেসিংরুমে খেলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মদরিচ। তিনি বলেন,ক্রিস্টিয়ানোর সঙ্গে
আমার সম্পর্কটা একটু বেশিই ঘনিষ্ঠ, কারণ আমরা একসঙ্গে খেলেছি। আমি আপনাদের নিশ্চিত
করে বলতে পারি, সে শুধু একজন দুর্দান্ত ফুটবলারই নয়, মানুষ হিসেবেও অনন্য। অন্যদিকে মেসির ব্যাপারেও
গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এই ক্রোয়েশিয়ান তারকা। মদরিচ বলেন, মানুষ হিসেবে তাকে আমি
ব্যক্তিগতভাবে চিনি না। তবে সে যে একজন অসাধারণ মানুষ, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।
আর ফুটবলার হিসেবে? সে তো রীতিমতো জাদুকরি।
ফুটবল ইতিহাসে দুই মহাতারকার
প্রভাব নিয়ে মদরিচের এই মন্তব্য আবারও মনে করিয়ে দেয় গত এক দশকের বেশি সময় ধরে বিশ্ব
ফুটবলে আধিপত্য ছিল মেসি ও রোনালদোরই।