মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্...
আজ
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয়
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ
সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী
তারেক রহমান।পুষ্পস্তবক
অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ
নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয়
সালাম প্রদান করে।শ্রদ্ধা
নিবেদনকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের
সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক,
রাজনৈতিক নেতারাসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।পরে
দলীয়প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ
নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিপরিষদের পক্ষেও
পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে দেশের জন্য আত্মোৎসর্গকারী
বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
স্মৃতিসৌধে
উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে
কুশল বিনিময় করেন এবং পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।