মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে রাজধানীতে অতিথি গ্রুপের দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকসর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও নবীকুল শিরমণি মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর জন্মদিন তথা মিলাদুন্নবী উপলক্ষ্যে, রাজধানীর উত্তরা-দক্ষিণখান এলাকার...
নিজস্ব প্রতিবেদকসর্বকালের সর্বশ্রেষ্ঠ
মহামানব ও নবীকুল শিরমণি মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর জন্মদিন তথা মিলাদুন্নবী উপলক্ষ্যে,
রাজধানীর উত্তরা-দক্ষিণখান এলাকার মদিনাতুল উলুম ইসলামী মাদ্রাসায় ২৬ আগস্ট বুধবার
এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।দেশের পর্যটন ও বুকিং সেবার
সমন্নয়ে গড়ে ওঠা অন্যতম প্রতিষ্ঠান 'অতিথি গ্রুপ' এর সৌজন্যে এবং একতারা ফাউন্ডেশনের
আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার
শিক্ষার্থী ও এলাকার দুস্থদের মাঝে খাবার বিতরণ করে অতিথি গ্রুপ।
অনুষ্ঠানে রাসুল (স.) এর
জীবন-আদর্শ ব্যক্তি জীবনে বাস্তবায়নে মহান আল্লাহর রহমত কামনা ও মুসলিম উম্মাহর জন্য
বিশেষ দোয়া করা হয়। এ সময় অতিথি গ্রুপের স্থানীয় উদ্যোক্তাগণ এবং বিভিন্ন শ্রেণি পেশার
মানুষ উপস্থিত ছিলেন।