মিরপুরে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় ১৭ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক:চলতি বছরের ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও...
নিজস্ব প্রতিবেদক:চলতি বছরের ১৯ মে রাজধানীর
মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত
দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ
বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি
ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ, রায়ের জন্য
এ দিন ধার্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে
বলেন, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। তার স্বীকারোক্তিতেই
অপরাধের পুরো বর্ণনা ফুটে উঠেছে। তাছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই
আসামির কৃত অপরাধ যথাযথভাবে মূল্যায়নের ভিত্তিতে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপরাধে সহ-আসামি সোহেল
রানার স্ত্রী স্বপ্না খাতুনের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলে, অপরাধের পুরো
ঘটনাই জানতেন স্বপ্না খাতুন। জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।
ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বপ্না খাতুন এই অপরাধের সঙ্গে জড়িত। সোহেল-স্বপ্নার
মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এই নৃসংশ অপরাধ ঘটানোর কোনো সুযোগ থাকতো না। বিচারিক
আদালত যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোহেল রানার সঙ্গে স্বপ্না
খাতুনেরও মৃত্যুদণ্ড বহাল রাখা হোক।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি
করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল
ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ
সময় আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার
কোনো প্রমাণ নেই। ফলে তাকে খালাস দেওয়া হোক।উল্লেখ্য, রামিসার বাবা
তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া বাসায়
থাকতেন। তিনি বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না
আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিকটিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয়
শ্রেণিতে লেখাপড়া করত।
চলতি বছরের ১৯ মে রামিসাকে
ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে ১ নং আসামি সোহেল রানা
পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয়
পুলিশ। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন।