মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৪ প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের মাহি
নিউজ ডেস্ক:মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল...
নিউজ ডেস্ক:মিস ইউনিভার্সের ৭৫তম আসরে
বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে অবস্থান
করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। সম্প্রতি সেখানে পৌঁছে
প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে
প্রকাশ করেছেন তিনি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও নারীদের সৌন্দর্য প্রতিযোগিতার
আসর এটি।ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোর
ক্যাপশনে মাহি বিশ্বমঞ্চে তার নতুন এই অধ্যায়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইংরেজিতে
তিনি লেখেন, ‘আর এভাবেই মিস ইউনিভার্সের যাত্রা শুরু হলো! সামনে
অপেক্ষা করছে অনেক সুন্দর মুখ, সুন্দর মন এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। আমার কুইনদের
সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।’
উল্লেখ্য, ৭ নভেম্বর রাজধানীর
একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৬ এর মুকুট
জয় করেন সামিরা খান মাহি। গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর
মুকুট পরিয়ে দেন। পরদিন- ৮ নভেম্বর রাতেই দেশের পতাকা হাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ
পুয়ের্তো রিকোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মাহি।