মক্কা জোটের ৩ দেশ আলোচনায় বসছে ইসলামাবাদে
ইন্টারন্যাশনাল ডেস্ক:মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসতে যাচ্ছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি স...
ইন্টারন্যাশনাল ডেস্ক:মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসতে যাচ্ছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে এ জোট গঠিত। সুত্রে জানা গেছে, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে দুদিনের সফরে আসবেন। এরপর শুক্রবার এবং শনিবার (২৭-২৮ নভেম্বর) তারা এ আলোচনায় বসবেন। এর আগে আগস্টে সৌদির মক্কায় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ৩ দেশ। যা মক্কা চুক্তি নামে পরিচিত পেয়েছে। মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত সৌদি আরবের উদ্যোগে তখন চুক্তিটি হয়।মক্কা চুক্তিতে বলা আছে, ৩ দেশের কেউ যদি সশস্ত্র হামলার কবলে পড়ে, তাহলে এটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তখন পারস্পরিক সহায়তায় এগিয়ে আসবে দেশগুলো।উল্লেখ্য, বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য তুরস্ক। এই জোটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সেনা আছে। অপরদিকে সৌদি আরবে রয়েছে ইসলামের প্রধান দুই পবিত্র শহর মক্কা ও মদিনা। এছাড়া দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক। অপরদিকে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ।