মক্কায় অতিথি গ্রুপের ঐতিহাসিক ওভারভিউ প্রোগ্রাম : হজ্ব ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা

সৌদি আরবের পবিত্র মক্কাতুল মুকাররমায় অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল অতিথি গ্রুপ কর্তৃক আয়োজিত ‘হজ্ব পরবর্তী ২০২৬ পর্যালোচনা সেমিনার এবং অতিথি...

সৌদি আরবের পবিত্র মক্কাতুল মুকাররমায় অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল অতিথি গ্রুপ কর্তৃক আয়োজিত ‘হজ্ব পরবর্তী ২০২৬ পর্যালোচনা সেমিনার এবং অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। গত ৩১ মে প্রথমবারের মতো আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অতিথি গ্রুপের ভবিষ্যৎ ভিশন, বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রম এবং ওমরাহ ও হজ্ব ব্যবস্থাপনায় গ্রুপটির আগামী দিনের সম্ভাবনা বিশদভাবে তুলে ধরা হয়।মক্কার কাকিয়ায় আল ওয়াফা পাইকারি বাজারের পেছনে অবস্থিত অভিজাত ‘লাক্সারি হল’-এ এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।অনুষ্ঠানে অতিথি গ্রুপের ব্যবসায়িক রূপরেখা ও সেবার মানোন্নয়ন নিয়ে এক যুগান্তকারী উপস্থাপনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, “অতিথি গ্রুপ কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, আল্লাহর মেহমান তথা হাজীদের সেবা করা আমাদের পরম সৌভাগ্য এবং পবিত্র দায়িত্ব। এই কোম্পানীটি শুধু সেবা খাতেই নয়, বরং বৈশ্বিক ব্যবসায়িক পরিমণ্ডলে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে। আমাদের আগামী দিনের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা, যা ওমরাহ ও হজ্ব ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তি-বান্ধব, সুশৃঙ্খল এবং সাশ্রয়ী করবে। ২০২৬ সালের হজ্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে হাজীদের সম্পূর্ণ আধুনিক, প্রযুক্তি-নির্ভর এবং হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমরা অতিথি গ্রুপকে এমন একটি বৈশ্বিক মানদণ্ডে নিয়ে যেতে চাই, যেখানে প্রতিটি হাজী মক্কা-মদিনায় এসে ঘরের মতো স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা পাবেন।”অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট বক্তারা ওমরাহ ও হজ্ব ব্যবস্থাপনার আধুনিকায়নে নানামুখী গঠনমূলক প্রস্তাব ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, বিগত বছরের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওমরাহ ও হজ্ব মৌসুমকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও আরামদায়ক করতে হবে। আল্লাহর মেহমানদের ভোগান্তিহীন ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে উন্নত আবাসন, নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা এবং আধুনিক ডিজিটাল সেবার কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, অতিথি গ্রুপের এই দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ বৈশ্বিক ওমরাহ ও হজ্ব ব্যবস্থাপনায় সেবার এক নতুন মানদণ্ড তৈরি করবে।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং হজ এজেন্সির প্রতিনিধিরা অতিথি গ্রুপের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রথমবারের মতো আয়োজিত এই ওভারভিউ প্রোগ্রামটি সৌদি আরবে বাংলাদেশের ব্যবসায়িক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং হজ্ব-ওমরাহ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর সার্বিক ব্যবস্থাপনায় জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে অতিথি গ্রুপ তাদের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার এবং আগামী ওমরাহ ও হজ্ব মৌসুমে নতুন ব্যবসায়িক স্ট্র্যাটেজি উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এসময় কোম্পানির ডিরেক্টরসহ যে সকল কর্মকর্তারা পবিত্র হজ্ব পালনের জন্য মক্কায় অবস্থান করছিলেন তারা সকলেই উপস্থিত ছিলেন।পরিশেষে নৈশভোজ এবং অতিথি গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।