মন্ত্রিসভায় সিদ্ধান্ত: ঈদে সাত দিনের সরকারি ছুটি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের
ছুটি অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত
প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১
মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এই সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির
প্রস্তাব নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ
পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। তবে ঈদের ছুটি আরও বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায়
উত্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও ছুটি ঘোষণা
করা হয়েছে। ফলে পূর্বঘোষিত ছুটির সঙ্গে এটি যুক্ত হয়ে এবার মোট ছুটি দাঁড়াল সাত দিন।সরকারি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে
ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করা এবং পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ বাড়াতেই
ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘ এই ছুটিকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ
বিভিন্ন শহর থেকে গ্রামের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছেন মানুষ। পরিবহন
খাতেও বাড়তি যাত্রীচাপ সামাল দিতে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি।