মোজতবা খামেনির খোঁজে যুক্তরাষ্ট্র: তথ্য দিলে মিলবে ১ কোটি ডলার

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা মোজতবা খামেনি–কে নিয়ে নতুন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দিতে বা তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে সর্বোচ্চ ১ কোট...

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা মোজতবা খামেনি–কে নিয়ে নতুন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দিতে বা তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীন পরিচালিত Rewards রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম  এর পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচিটি মূলত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তি বা সংগঠনের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। বিবৃতিতে বলা হয়েছে, মোজতবা খামেনি ছাড়াও ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের  (আইআরজিসি) এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। তাদের অবস্থান, কার্যক্রম বা নেটওয়ার্ক সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিলে এই পুরস্কার দেওয়া হবে। ইরানের রাজনীতি ও ক্ষমতার কাঠামোয় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন বলে মনে করা হয় মোজতবা খামেনিকে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা  আলী খামেনির ছেলে এবং দেশটির ক্ষমতার কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়।  মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নিরাপদ উপায়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘোষণা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।