মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন কণ্ঠশিল্পী জিনিয়া, চিকিৎসায় সহায়তার আবেদন
নিজস্ব প্রতিবেদক | ঢাকাপ্রকাশ: ০৭ জুলাই, ২০২৬উদীয়মান কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা বর্তমানে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আকস্মি...
নিজস্ব প্রতিবেদক | ঢাকাপ্রকাশ: ০৭ জুলাই, ২০২৬উদীয়মান কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা বর্তমানে
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আকস্মিক অসুস্থতার খবরে
সংগীতাঙ্গনে নেমে এসেছে উদ্বেগ ও বিষন্নতার ছায়া। পরিবার, সহশিল্পী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা
তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।পরিবারের সদস্যরা জানান, ক্যানসারের চিকিৎসা
অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি। ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার
ও চিকিৎসার প্রাথমিক ধাপে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। চিকিৎসকদের পরামর্শ
অনুযায়ী পরবর্তী ধাপের উন্নত চিকিৎসা চালিয়ে যেতে আরও বিপুল অর্থের প্রয়োজন, যা
পরিবারের পক্ষে একা বহন করা সম্ভব হচ্ছে না।জিনিয়া জাফরিন লুইপা দীর্ঘদিন ধরে সংগীতচর্চার
মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সুরেলা কণ্ঠ ও নিষ্ঠাবান শিল্পীসত্তা
অনেকের কাছে প্রশংসিত। কিন্তু জীবনের এই কঠিন সময়ে তিনি লড়ছেন এক অনিশ্চিত সংগ্রামের
সঙ্গে।শিল্পীর এই সংকটময় মুহূর্তে বিভিন্ন সাংস্কৃতিক
সংগঠন, সহশিল্পী এবং শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চিকিৎসা সহায়তার
জন্য জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন। তাঁরা সবাই সমাজের বিত্তবান ব্যক্তি, সংস্কৃতিপ্রেমী
এবং মানবিক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো
পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করা গেলে তাঁর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা
রয়েছে। তাই মানবিক সহায়তাই হতে পারে এই সংগ্রামে সবচেয়ে বড় শক্তি।যারা শিল্পী জিনিয়ার চিকিৎসায় আর্থিক সহায়তা
করতে আগ্রহী, তারা নিচের মাধ্যমে অনুদান পাঠাতে পারবেন।সহায়তা পাঠানোর
তথ্য:হিসাবের নাম:
মোসা. জিনিয়াব্যাংক: সোনালী
ব্যাংক পিএলসি, রামপুর শাখা, ঢাকাহিসাব নম্বর:
১৬১৪৭০১০১৮২০৪বিকাশ/মোবাইল: ০১৯৫৭৫৬৪৪২৫ (জিনিয়া)
পরিবারের সদস্যরা জানান, এই কঠিন সময়ে সমাজের
প্রতিটি মানবিক মানুষের সামান্য সহযোগিতাও জিনিয়া জাফরিন লুইপার চিকিৎসায় গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখতে পারে। তাই দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, সংস্কৃতিপ্রেমী, সহশিল্পী,
প্রবাসী বাংলাদেশি এবং বিত্তবান ব্যক্তিদের প্রতি আন্তরিকভাবে সহায়তার হাত বাড়িয়ে
দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবারের প্রত্যাশা, সবার সম্মিলিত ভালোবাসা, দোয়া
ও আর্থিক সহযোগিতায় তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত হবে এবং তিনি সুস্থ হয়ে আবারও
সঙ্গীতাঙ্গনে ফিরবেন। একটি সম্ভাবনাময় কণ্ঠ যেন অসময়ে স্তব্ধ না হয়ে যায়, সেই মানবিক
দায়বদ্ধতা থেকেই সবাইকে তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে পরিবার।