ময়মনসিংহে অতিথি গ্রুপের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বর্তমান বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্বের বিকাশ এবং পেশাগত দক্ষতা উন্নয়ন এখন সময়ের অন্যতম দাবি। পর্যটন, তথ্যপ্রযুক্তি ও ডি...
বর্তমান বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিনির্ভর
কর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্বের বিকাশ এবং পেশাগত দক্ষতা উন্নয়ন এখন সময়ের অন্যতম দাবি।
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবাকে এক প্ল্যাটফর্মে এনে তরুণদের আত্মকর্মসংস্থানের
নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে দেশীয় অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান অতিথি গ্রুপ দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় ২২ আগস্ট (শনিবার) বিকেলে
অতিথি গ্রুপের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ
“দক্ষতা উন্নয়ন
প্রশিক্ষণ কর্মশালা”। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত
ছিলেন কৃষিবিদ সাখাওয়াত হোসাইন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), ট্রেনিং। তিনি
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নেতৃত্ব, পেশাগত দক্ষতা, যোগাযোগ কৌশল, প্রযুক্তির কার্যকর
ব্যবহার এবং কর্মজীবনে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ প্রদান
করেন।প্রশিক্ষণে তিনি বলেন, “দক্ষতা শুধু কর্মজীবনে
সাফল্যের চাবিকাঠি নয়, দক্ষতা একজন মানুষকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং নেতৃত্বদানে
সক্ষম করে তোলে। আর সেই দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে ব্যক্তি যেমন এগিয়ে
যায়, তেমনি এগিয়ে যায় প্রতিষ্ঠান ও সমাজ।”প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন
মোহাম্মদ মাহবুব আলম খান, সহকারি পরিচালক (ট্রেনিং) ও বিভাগীয় ইনচার্জ। তিনি তাঁর বক্তব্যে
বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বাস্তবমুখী
দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন অত্যন্ত প্রয়োজন। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে
গড়ে তুলতে অতিথি গ্রুপ নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং কর্মসংস্থানমুখী
কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন জিল্লুর
রহমান, এজিএম। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি,
দলগত কাজের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালাটি
সঞ্চালনা করেন মোহাম্মদ তোফায়েল আহমেদ, ইডিও। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি
আরও প্রাণবন্ত হয়ে ওঠে।প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ বিভাগীয়
অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের লিডার ও সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা
ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, কর্পোরেট আচরণ, ডিজিটাল কর্মপরিবেশে কাজের
কৌশল এবং আত্মকর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন। আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি
গড়ে তোলা এবং দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতের সমন্বিত উন্নয়নে অতিথি গ্রুপ ভবিষ্যতেও
দেশব্যাপী এ ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম
অব্যাহত রাখবে।