ম্যানেজার পদে নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স
নিউজ ডেস্ক:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞ...
নিউজ ডেস্ক:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।অফিশিয়াল ওয়েবসাইট https://shop.rangs.com.bd, পদের নাম: ম্যানেজার, বিভাগ: সাপ্লাই চেইন, ম্যানেজমেন্ট, পদসংখ্যা: ০১টি, শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা এমবিএ, অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন পরিকল্পনা পরিচালনায় দক্ষতা।, অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর। প্রার্থীর ধরণ: নারী-পুরুষ (উভয়), বয়সসীমা: ২৮ থেকে ৪৫ বছর, অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।