নারীদের মূলধারার রাজনীতির বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

গত ৭ মার্চ ২০২৬ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বানী প্রকাশ করা হয়। বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলে...

গত ৭ মার্চ ২০২৬ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বানী প্রকাশ করা হয়। বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। এ উপলক্ষে তিনি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করতে পারবে।  প্রধানমন্ত্রী তাঁর বাণীটি শেষ করেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনার মধ্য দিয়ে।