নাটোরে অতিথি লিমিটেড'র ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
লায়ন মোঃ জিয়াউর রহমাননাটোরের আলাইপুর হোটেল গুড ডে মিলনায়তনে ১০ অক্টোবর (শনিবার) অতিথি লিমিটেড, রাজশাহীর উদ্যোগে একটি বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনু...
লায়ন মোঃ জিয়াউর রহমাননাটোরের আলাইপুর হোটেল গুড ডে মিলনায়তনে
১০ অক্টোবর (শনিবার) অতিথি লিমিটেড, রাজশাহীর উদ্যোগে একটি বিশেষ ওভারভিউ প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মূল নীতি, গ্রাহক সেবা ও আগামী দিনের সুদূরপ্রসারী
কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ইডিও লায়ন মোঃ জিয়াউর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠপর্যায়ে কাজের গতিশীলতা বাড়াতে দিকনির্দেশনামূলক
বক্তব্য রাখেন অতিথি লিমিটেড’র ডিজিএম (ট্রেনিং) কৃষিবিদ লায়ন সাখাওয়াত
হোসেন। প্রধান আলোচক হিসেবে কোম্পানির বর্তমান পলিসি ও সেবা কাঠামোর সামগ্রিক রূপরেখা
উপস্থাপন করেন রাজশাহীর জিএম আব্দুল ওয়াদুদ মাসুম। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন এজিএম লায়ন জয়নাল আবেদিন, মোহাম্মদ জামিরুল ইসলাম ডলার।অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিথি লিমিটেড
সবসময় গ্রাহকবান্ধব নীতিমালার আলোকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনগুলোতে
সেবার মান আরও আধুনিক ও গতিশীল করতে নতুন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা
প্রতিষ্ঠানটিকে তার লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট
কর্মকর্তাবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।