নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আতাউর রহমান আর নেই

বাংলাদেশের নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নাম আতাউর রহমান আর নেই।১১ মে দিনগত রাত (১২ মে) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ ন...

বাংলাদেশের নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নাম আতাউর রহমান আর নেই।১১ মে দিনগত রাত (১২ মে) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।১৯৭২ সালে মহান সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত রচিত বিখ্যাত নাটক বুড় সালিকের ঘাড়ে রোঁ মঞ্চস্থ করার মাধ্যমে নাট্যনির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেন আতাউর রহমান। সেই সময় থেকেই তিনি নাট্যচর্চায় নিজস্ব এক স্বতন্ত্র ধারা তৈরি করেন। তাঁর নির্দেশনায় অসংখ্য নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে এবং দেশের নাট্য আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।অভিনয় ও নির্দেশনার পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয়। নাটকের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, মানুষের জীবনসংগ্রাম ও মানবিক মূল্যবোধ তুলে ধরেছেন তিনি। তাঁর কর্মজীবনের দীর্ঘ পথচলায় তিনি অসংখ্য নাট্যকর্মী ও শিল্পীর অনুপ্রেরণার উৎস হয়ে ছিলেন।বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আতাউর রহমানের মৃত্যুতে নাট্যজগতের শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, তাঁর চলে যাওয়া দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সৃষ্টিকর্ম ও অবদান আগামী প্রজন্মের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।