নবীগঞ্জে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
ব্যবসায়িক সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির প্রত্যয়ে গত ২ আগস্ট ২০২৬ (রবিবার) হবিগঞ্জের নবীগঞ্জে ‘অতিথি গ্রুপ’-এর স্থানীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এক বিশেষ...
ব্যবসায়িক সম্প্রসারণ
ও নতুন উদ্যোক্তা সৃষ্টির প্রত্যয়ে গত ২ আগস্ট ২০২৬ (রবিবার) হবিগঞ্জের নবীগঞ্জে ‘অতিথি গ্রুপ’-এর স্থানীয় কার্যালয়ে
উৎসবমুখর পরিবেশে এক বিশেষ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসারের লক্ষ্যে আয়োজিত এই
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন।অতিথি গ্রুপের
সিনিয়র জিএম লায়ন কিবরিয়া ভূঁইয়া খোকনের সভাপতিত্বে এবং অত্র কোম্পানির এজিএম মোঃ আফজাল
হোসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম
(ট্রেনিং) লায়ন কৃষিবিদ সাখাওয়াত হোসাইন। মূল প্রবন্ধ ও তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে
তিনি আধুনিক সেবা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং তৃণমূল পর্যায়ে অতিথি গ্রুপের
কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার কৌশলগত দিকগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন।উদ্যোক্তা উন্নয়নে
অতিথি গ্রুপের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সভায় বিশেষ বক্তব্য রাখেন আমন্ত্রিত
অতিথিবৃন্দ। তৃণমূল পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনে এই ধরনের
প্রশিক্ষণ সেশনের গুরুত্ব অপরিসীম বলে তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
আরও উপস্থিত ছিলেন ইডিও জাবের হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের
বিভিন্ন স্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে, উপস্থিত
সকলের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং আগামী দিনে প্রতিষ্ঠানের কার্যক্রমকে
আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।