নিরাপদ ও আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অগ্রসরমান অতিথি

০৩ মে ২০২৬ রবিবার, হোটেল মোহনা ইন্টারন্যাশনাল লিমিটেড, কুয়াকাটায় হোটেল মালিকদের উপস্থিতিতে অতিথি ওভারভিউ প্রোগাম অনুষ্ঠিত হয়েছে।পর্যটকদের সার্বিক নিরাপত্তা, অভি...

০৩ মে ২০২৬ রবিবার, হোটেল মোহনা ইন্টারন্যাশনাল লিমিটেড, কুয়াকাটায় হোটেল মালিকদের উপস্থিতিতে অতিথি ওভারভিউ প্রোগাম অনুষ্ঠিত হয়েছে।পর্যটকদের সার্বিক নিরাপত্তা, অভিজ্ঞতা মূল্যায়ন, পরিষেবার মান বৃদ্ধি এবং কুয়াকাটাকে একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর সহকারি পরিচালক লায়ন এবি এম মিজানুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদী প্রসারে কুয়াকাটাকে পর্যটকদের জন্য কিভাবে আরও বেশি জনপ্রিয় করে তোলা যায় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। এজন্য পর্যটকদের সাথে হোটেল মালিক ও কর্মীদের আচরণ পেশাদার ও বন্ধুসুলভ হওয়া জরুরী। রুম বুকিংয়ে স্বচ্ছতা বজায় রাখতে অনলাইন বুকিং প্রক্রিয়া আরও সহজ করতে হবে। অতিথি লিমিটেড হোটেলের সেবার মান উন্নয়ন এবং পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে আপনাদের কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত 'কাস্টমার সার্ভিস' ট্রেনিংয়ের আয়োজন করবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের দক্ষতার উন্নয়ন হলে ভবিষ্যতে পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী হোটেল মালিকরা অতিথি লিমিটেড এর এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন। তারা পর্যটনের প্রসারের ক্ষেত্রে দক্ষতা উন্নয়নে নিজেদের ত্রুটিগুলো সংশোধনের জন্য অতিথি লিমিটেড আয়োজিত ট্রেনিংয়ে অংশগ্রহণের সাথে সাথে সব ধরণের সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিথি লিমিটেড এর জিএম (ডেভলপমেন্ট) লায়ন মো: অনিক তালুকদার। তিনি কুয়াকাটার পর্যটনের উন্নয়নে অত্যন্ত সুসংগঠিত ও বাস্তবমুখী উপস্থাপনার মাধ্যমে অতিথি লিমিটেডের কার্যক্রম, ভিশন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন। তার বক্তব্য অংশগ্রহণকারী হোটেল মালিকগণ স্বাদরে গ্রহণ করেন। কুয়াকাটা হোটেল মালিকদের নিয়ে অতিথি ওভারভিউ প্রোগ্রামে কুয়াকাটার পর্যটন শিল্পের সুনাম বৃদ্ধি ও আকর্ষণ বাড়াতে সেবার মান উন্নয়ন, পরিবেশ পরিচ্ছন্নতা, সাশ্রয়ী প্যাকেজ এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। মালিকদের সরাসরি মতামত এবং পর্যটকদের অভিজ্ঞতার ভিত্তিতে কুয়াকাটাকে নিরাপদ ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অগ্রসরমান অতিথি লিমিটেড।