নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতে ‘অতিথি এভিয়েশন’

আধুনিক যুগে মানুষের জীবনযাত্রা ও ব্যবসার প্রয়োজনে দেশ-বিদেশে ভ্রমণ এখন নিত্যদিনের সঙ্গী। বিশ্বায়নের এই যুগে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা বিনোদনের প্রয়োজনে প্রত...

আধুনিক যুগে মানুষের জীবনযাত্রা ও ব্যবসার প্রয়োজনে দেশ-বিদেশে ভ্রমণ এখন নিত্যদিনের সঙ্গী। বিশ্বায়নের এই যুগে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা বিনোদনের প্রয়োজনে প্রতিনিয়ত বাড়ছে দেশ-বিদেশে ভ্রমণের চাহিদা। তবে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সঠিক বিমান টিকিট, জটিল ভিসা প্রক্রিয়া এবং নিখুঁত ট্যুর প্ল্যানিং নিয়ে অনেক সময়ই সাধারণ মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। ভ্রমণপিপাসু, প্রবাসগামী এবং পবিত্র হজ্ব ও ওমরাহ পালনকারীদের সব ধরনের ভোগান্তির অবসান ঘটিয়ে দেশের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম খাতে এক আস্থার নাম হয়ে উঠেছে ‘অতিথি এভিয়েশন এন্ড ওভারসিজ’। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে প্রতিষ্ঠানটি বিশ্বমানের সেবা নিশ্চিত করছে।‘অতিথি এভিয়েশন’ গ্রাহকদের জন্য যেকোনো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে। অত্যন্ত স্বল্প সময়ে এবং প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট নিশ্চিত করতে তাদের রয়েছে দক্ষ টিম। জরুরি প্রয়োজনে দ্রুত টিকিট বুকিং, টিকিট পরিবর্তন বা বাতিলের ক্ষেত্রে তারা শতভাগ পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করে। দেশ ও বিদেশের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণের জন্য ‘অতিথি এভিয়েশন’ নিয়মিত আকর্ষণীয় পর্যটন (ট্যুর) প্যাকেজ অফার করে। ফ্যামিলি ট্যুর, হানিমুন প্যাকেজ কিংবা কর্পোরেট ট্যুরের জন্য হোটেল বুকিং, সাইটসিয়িং ও যাতায়াতসহ সম্পূর্ণ ট্যুর প্ল্যান করে দেয় প্রতিষ্ঠানটি। গ্রাহকের বাজেট ও পছন্দ অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজ তৈরির সুবিধাও রয়েছে এখানে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে এবং গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা দিতে ‘অতিথি এভিয়েশন এন্ড ওভারসিজ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং এটি প্রতিটি যাত্রীর নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে এবং জিডিপিতে অবদান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। এজন্য এটি এখন ভ্রমণপিপাসুদের প্রথম পছন্দ।