নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল
নিউজ ডেস্ক:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল-ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটি স্পেশালিস্ট (জেনারেল সার্জারি) পদে জনবল নিয়...
নিউজ ডেস্ক:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে এভারকেয়ার হাসপাতাল-ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটি
স্পেশালিস্ট (জেনারেল সার্জারি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ নভেম্বর
থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য
প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা ১টি, লোকবল নিয়োগ; নির্ধারিত নয়, অফিশিয়াল ওয়েবসাইট ও আবেদন করার লিংক- https://www.evercarebd.comশিক্ষাগত যোগ্যতা: মাস্টার
অব সার্জারি (এমএস), অন্যান্য যোগ্যতা: ওয়ার্ডে চিকিৎসাধীন সার্জিক্যাল রোগীদের নিয়মিত
পরিদর্শন (রাউন্ড) করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসার মূল্যায়ন করা এবং
নিয়মিতভাবে তাদের শারীরিক অবস্থার পর্যালোচনায় দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে
৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। কর্মস্থল: ঢাকা, বেতন:
আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।