নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নে খুলনায় অতিথি ডট কমের বিভাগীয় ট্রেনিং
আজ ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার বিকেল ৫টায় অতিথি ডট কম (অতিথি লিমিটেড)-এর খুলনা বিভাগীয় কার্যালয়ে এসএম, এসএসএম ও বিডিএমদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত...
আজ ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার বিকেল ৫টায় অতিথি
ডট কম (অতিথি লিমিটেড)-এর খুলনা বিভাগীয় কার্যালয়ে এসএম, এসএসএম ও বিডিএমদের অংশগ্রহণে
একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করা,
দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা
হয়।প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান ট্রেইনার হিসেবে
উপস্থিত ছিলেন লায়ন আলাউদ্দিন স্বপন, জিএম (অপারেশন), অতিথি লিমিটেড। তিনি প্রতিষ্ঠানের
ব্যবসায়িক কার্যক্রম, আধুনিক বিপণন কৌশল, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা
তৈরির বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান
করেন। তাঁর বাস্তবমুখী উপস্থাপনা ও অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে
ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলাউদ্দিন স্বপন
বলেন, প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে দক্ষ জনবল, আন্তরিকতা ও পরিকল্পিত কর্মসম্পাদনের
ওপর। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে অতিথি ডট কমের সেবা দেশের প্রতিটি অঞ্চলে আরও
বিস্তৃত করার আহ্বান জানান।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজনের
মাধ্যমে তারা নতুন কর্মপরিকল্পনা, বিক্রয় কৌশল, গ্রাহকসেবা উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণ
বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন, যা তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা
পালন করবে।অনুষ্ঠানে অতিথি লিমিটেডের খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সম্পর্কে শংকর কুমার রায় (সাগর), ডেপুটি
জেনারেল ম্যানেজার (ডেভেলপমেন্ট) ও ইনচার্জ, খুলনা অফিস, অতিথি লিমিটেড বলেন, এ ধরনের
প্রশিক্ষণ কর্মসূচি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, সমন্বিত কর্মপরিকল্পনা
গ্রহণ এবং প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও
এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।