নতুন উদ্যোক্তা সৃষ্টির যুগান্তকারী পদক্ষেপ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম'
বাংলাদেশের শীর্ষ অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম-এর আয়োজনে রাজশাহী বিভাগে দুই দিনব্যাপী ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন,...
বাংলাদেশের শীর্ষ অনলাইন ভিত্তিক বুকিং
প্ল্যাটফর্ম অতিথি ডট কম ১৫ ও ১৬ মে রাজশাহী বিভাগে দুই দিনব্যাপী ‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন করেছে।অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর উদ্যোগে
রাজশাহী বিভাগে উদ্যোক্তা সৃষ্টি, পর্যটন খাতের
বিকাশ, স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা
করা, কর্মসংস্থান সৃষ্টি এবং
ডিজিটাল ইকোসিস্টেম সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় তরুণ ও সম্ভাবনাময় আগ্রহী
উদ্যোক্তাদের নিয়ে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে
মূলত ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার,
উদ্যোক্তা
উন্নয়ন ও কর্মসংস্থান, ভিশন ও লক্ষ্য এর
উপর ওভারভিউ তুলে ধরা হয়। এই আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক
তরুণ-তরুণী, ফ্রিল্যান্সার এবং ক্ষুদ্র
ব্যবসায়ী অংশ নেন।প্রোগ্রামের প্রথম দিন (১৫ মে) বিকেল ৪টায়
ইমোশন ক্যাফে, ৩য় তলা, ক্লাব সুপার মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ- এ উদ্বোধনী অনুষ্ঠানের
মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে অতিথি ডট কম-এর শীর্ষ কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং আইটি বিশেষজ্ঞরা উপস্থিত
ছিলেন। উক্ত অনুষ্ঠানে ‘অতিথি ডট কম’ এর উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা লায়ন
প্রফেসর সাইদুর রহমান এবং সহকারি পরিচালক ও রাজশাহী বিভাগীয় অফিসের ইনচার্জ লায়ন
আব্দুর রহিম গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রথম দিনের সেশনগুলোতে
মূলত অনলাইন বুকিং খাতের বর্তমান বাজার,
হোমস্টে
বিজনেস এবং পর্যটন শিল্পে ই-কমার্সের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া
কিভাবে ঘরে বসেই অতিথি ডট কম প্ল্যাটফর্মকে ব্যবহার করে আয়ের পথ তৈরি করা যায়, তার একটি প্রাথমিক রূপরেখা তুলে ধরা হয়।প্রোগ্রামের দ্বিতীয় ও সমাপনী দিনে (১৬ মে)
রাজশাহী বিভাগীয় অফিস এর স্বনির্ভর হল রুমে অংশগ্রহণকারীদের বাস্তবমুখী ও
প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট এবং ডিজিটাল
প্ল্যাটফর্মে বুকিং প্রক্রিয়া পরিচালনার খুঁটিনাটি। অনুষ্ঠানটি পরিচালনা করেন
অতিথি লিমিটেড-এর সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক কেলিস। তিনি
তথ্যসমৃদ্ধ উপস্থাপনার মাধ্যমে অতিথি ডট কম-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে
ধরেন। এসময় অংশগ্রহণকারীরা আগ্রহভরে মতবিনিময় করেন এবং আয়োজনটির তীব্র প্রশংসা করে
জানান, তাত্ত্বিক আলোচনার
পাশাপাশি ব্যবহারিক গাইডলাইন পাওয়ায় তারা এখন নিজস্ব উদ্যোগ শুরু করতে
আত্মবিশ্বাসী।
অতিথি ডট কম-এর প্রতিনিধিরা জানান, রাজশাহী বিভাগে পর্যটন ও আতিথেয়তা খাতে প্রচুর
সম্ভাবনা রয়েছে। সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই এগিয়ে আসতে পারছেন না। এই
প্রোগ্রামের মাধ্যমে তৈরি হওয়া নতুন উদ্যোক্তারা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান
সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবেন। দুই দিনব্যাপী এই সফল আয়োজন
রাজশাহীর তরুণ সমাজে নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে কাজ
করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।